বাংলাদেশের একজন লোক বিদেশে যেতে খরচ হয় প্রায় চার লক্ষ টাকা পর্যন্ত। ওখানে গিয়ে পরিশ্রম করে মাসে আয় করতে পারেন প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত। এই পরিশ্রমের পাশাপাশি রয়েছে নানান ধরণের আতংকও। কিন্তু একজন লোক যদি উক্ত টাকা ব্যয় করে দুইটি ভাল জাতের গাভী নিয়ে পালন করেন তাহলে দেশেই সমপরিমাণ আয় করতে পারেন। দুইটি গাভী দৈনিক দুধ দিতে সক্ষম ২০ থেকে ৪০ লিটার। দিবেন বাচুরও। সব খরচ বাদ দিয়ে মাসে অর্ধ লক্ষ টাকা আয় হবে নিশ্চিত। কিন্তু সঠিক পরিচালনা ও নিজেকে পরিশ্রম করতে হবে। এসব কথা জানালেন পর্যটন শহর কক্সবাজার লাইট হাউজ এলাকার রংধনু ডেইরী ফার্মের উদ্যোক্তা কাজী মোরশেদ আহমদ বাবু।
ফার্মে গিয়ে দেখা যায়, বর্তমানে ৬৪ টি গরু রয়েছে। এর মধ্যে ২০ টি গাভী, ৩২ টি বাচুর এবং ১২ টি ষাঁড়। দৈনিক সাড়ে তিনশ লিটার দুধ উৎপাদন হচ্ছে একটি খামার থেকে। প্রতিলিটার দুধ খুচরা ৮০ টাকা ও পাইকারি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে কক্সবাজার জুড়ে। গুনাগুণ ভাল ও সুস্বাদু হওয়ায় দুধের চাহিদাও বেড়েছে ব্যাপক হারে।
উদ্যোক্তা বাবু জানান, বিগত ছয় বছর আগেই তিনি গরুর ফার্ম করার উদ্যোগ নেন। এনজিও সংস্থা রিক এর কাছ থেকে মাত্র ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি ফার্ম করার কাজ শুরু করেন। তার ফার্মে কোন দেশি গুরু নেই। সব গরুই ফিজিসিয়ান জাতের (অষ্টেলিয়ান)। রয়েছে উন্নত জাতের একটি ইলোস্টেন ফিজিসিয়ান গাভী। ওই গাভী দৈনিক ৪০ লিটার দুধ দিতে সক্ষম। চার বছর ধরে গাভীটি দুধ দিয়ে যাচ্ছে। ওই গাভীর দুটি বাচুর ইতিমধ্যে তিনি বিক্রি করছেন ১ লাখ ৯০ হাজার টাকা ও অপরটি ১ লাখ ৮৫ হাজার টাকায়। ইতিমধ্যেই তিনি কক্সবাজার জেলার সেরা উদ্যোক্তা হিসেবে নাম লিখিয়েছেন।
তিনি আরও জানান, বর্তমানে ৯ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে তার খামারে। সর্বনি¤œ সাড়ে ৩ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত শ্রমিকদের পারিশ্রমিক দেয়া হয়ে। সব খরচ বাদ দিয়ে লাভের মুখ ভালই দেখেছেন তিনি। গত তিন বছরে প্রায় ৫০ লক্ষ টাকার গরুও বিক্রি করেন বাবু।
শ্রমিক সালাউদ্দিন জানান, খামার সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হয়। দৈনিক তিনবার গোসল করাতে হয় গরুকে। দানাদার খাবার, কাঁচা ঘাস ও পুষ্টি জাতীয় সুষম খাবার খাওয়াতে হয়। পরিচর্চা করতে হয় নিয়মিত।
অপর শ্রমিক দানু জানান, কক্সবাজার শহর জুড়ে দুধের চাহিদা মেটানো হচ্ছে এখান থেকেই। এক সময় অন্য উপজেলা থেকে কক্সবাজার শহরে দুধ সরবরাহ দিত। কিন্তু এখন কক্সবাজার শহর ছাড়াও বিভিন্ন উপজেলা এমনকি দেশের বাইরেও এই ফার্ম থেকে দুধ নেয়া হচ্ছে।
শুধু বাবু নন, কলাতলী এলাকার নয়ন সেলিনা, শহরের জাহানারা ডেইলি ফার্মের জাহানারা ও খুরুস্কুলের সালামত উল্লাহ গাভী পালন করে সাবলম্বী হয়েছেন।

No comments:
Post a Comment